রবিবার , ৬ মার্চ ২০২২ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

বিএনপির ঐক্যের মূলে দেশ বিরোধিতা আর উন্নয়ন বিমুখতা: কাদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২২ ১:০১ অপরাহ্ণ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে বিএনপিই বিভাজন রেখা ও ঐক্যের সঙ্কট সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি এবং রাজনীতিতে ধর্মের অপব্যবহারের অপসংস্কৃতির ধারক ও বাহক হলো বিএনপি।

আজ (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতারা বলছে, তারা নাকি বিভাজনের রাজনীতি করে না! বিএনপি নেতাদের এমন বক্তব্য ভূতের মুখে রাম রাম ধ্বনি ছাড়া কিছু নয়। এদেশের রাজনীতিতে বিএনপিই বিভাজন রেখা ও ঐক্যের সঙ্কট সৃষ্টি করেছে। শুধু তাই নয়, সাম্প্রদায়িক বিভেদ ও বিদ্বেষ সৃষ্টি এবং রাজনীতিতে ধর্মের অপব্যবহারের অপসংস্কৃতির ধারক ও বাহক হলো বিএনপি। তাদের চাতুর্যপূর্ণ কথামালার আড়ালে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর কুৎসিত পরিকল্পনা। সংখ্যালঘু নির্যাতন যাদের অস্থিমজ্জায়, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি তারা যতই চটকদার কথা বলুক না কেন জনগণ এখন আর তাদের এসব অপকৌশলে আস্থা রাখে না। স্বৈরশাসন, অপপ্রচার, গুজব, মিথ্যাচার, দুর্নীতি-দুর্বৃত্তায়ন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও ধর্মান্ধতা নির্ভর রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চরম হাতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা লাগাতারভাবে অসংলগ্ন, অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করে চলেছেন। দেশের অভ্যন্তরে নানামুখী অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক অপতৎপরতা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশ ও জনগণবিরোধী ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা এখন উদ্ভ্রান্ত পথিকের মতো প্রলাপ বকতে শুরু করেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপি নাকি ঐক্যের রাজনীতি করে! জনগণ জানতে চায়, এ ঐক্য কাদের সঙ্গে? কিসের ঐক্য? বিএনপির ঐক্যের রাজনীতি তো দেশদ্রোহী-জাতিদ্রোহী স্বাধীনতাবিরোধীদের সঙ্গে। তাদের ঐক্য তো সাম্প্রদায়িক উগ্রবাদ ও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে। তাদের তথাকথিত ঐক্যের মূলে দেশ বিরোধিতা আর উন্নয়ন বিমুখতা। তারা ঐক্য করে স্বার্থসিদ্ধি ও লুটপাটের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য। তাদের দুঃশাসন ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের ইতিহাস তারই সাক্ষ্য বহন করে।

এসইউজে/এমএইচআর/এএসএম

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা প্রধানমন্ত্রীর

উদ্যমী তরুণ বিজ্ঞানী – মোহাম্মদ মোশাহিদ মজুমদার

বিশ্বকাপে বাংলাদেশের তিন নম্বরে কে, নাজমুল না সাকিব

প্রজেক্ট টুমরো টিম শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ কর্তৃক তিন দিন ব্যাপি ❝SDGs বাস্তবায়ন বিষয়ক কর্মশালা-২০২৪❞ অনুষ্ঠিত হয়।

করোনার বিধিনিষেধ প্রত্যাহার করলো সৌদি আরব

ওয়ার্নের ঘরে অনেক রক্ত দেখা গেছে: থাই পুলিশ

শাহরুখের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন জুহি

‘সিন্ডিকেটের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম’

কখন-কোন পথ দিয়ে আসবে রিমাল? উপকূলে ৮-১২ ফুট জলোচ্ছ্বাস, পাহাড়ে হতে পারে ভূমিধস

মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা