চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখান এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৭০ বসতঘর।
শনিবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জাগো নিউজকে বলেন, শনিবার দিবাগত রাত ১টা ৫৫মিনিটে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের তিন স্টেশনের পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ভোর সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি ও এক কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আইকিউ/আরএডি/এমএস

মুঠোখবর.কম একটি জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল। এটি শুরু হয়েছে নির্ভীক, অনুসন্ধানী, তথ্যবহুল ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে।
ইমেইল: muthokhobor@gmail.com
ওয়েবসাইট: www.muthokhobor.com
















