শনিবার , ২৫ মে ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

‘আইপিএলের শেষ রবিবারে খেলাই লক্ষ্য ছিল’, কলকাতার বিরুদ্ধে নামার আগে বললেন কামিন্স

প্রতিবেদক
রনি হাসান
মে ২৫, ২০২৪ ১:১১ পূর্বাহ্ণ

আইপিএল নিলামে ২০.৫০ কোটি টাকায় কেনা প্যাট কামিন্স আইপিএলের ফাইনাল খেলতে চলেছেন। ফাইনালে কলকাতার বিরুদ্ধে নামার আগে তিনি জানালেন, আইপিএলের শেষ রবিবারে খেলাই শুরু থেকে লক্ষ্য ছিল।

আইপিএল নিলামে ২০.৫০ কোটি টাকায় হায়দরাবাদ তাঁকে কেনায় অনেকেই মনে করেছিলেন, টাকা জলে গিয়েছে। সেই প্যাট কামিন্স এ বার আইপিএলের ফাইনাল খেলতে চলেছেন। সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন তিনি। ফাইনালে কলকাতার বিরুদ্ধে নামার আগে তিনি জানালেন, আইপিএলের শেষ রবিবারে খেলাই শুরু থেকে লক্ষ্য ছিল।

গত বার পয়েন্ট তালিকায় সবার নীচে ছিল হায়দরাবাদ। সেখান থেকে এ বার ফাইনালে। সেই প্রসঙ্গে কামিন্স বলেছেন, “আমরা যে ভাবে খেলেছি সেটা সবাই দেখতে পেয়েছেন। ফাইনালে খেলাই আমাদের লক্ষ্য ছিল। সেটাই করতে পেরেছি আমরা।”

ফাইনালে উঠতে পেরে তৃপ্ত কামিন্স। দলের অধিনায়ক করা হয়েছিল তাঁকে। আস্থার দাম দিতে পেরে খুশি। বলেছেন, “গোটা ফ্র্যাঞ্চাইজ়ির প্রত্যেকে নিশ্চয়ই। এই দলের সঙ্গে ৬০-৭০ জন যুক্ত। ওদের প্রত্যেকের জন্য ভাল লাগছে। আর একটাই ম্যাচ বাকি। আশা করি সেটাও জিততে পারব।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘আইপিএলের শেষ রবিবারে খেলাই লক্ষ্য ছিল’, কলকাতার বিরুদ্ধে নামার আগে বললেন কামিন্স

ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে: আইএমএফ

ফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত কলকাতা

স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা প্রধানমন্ত্রীর

এমপি আনার খুন: মূল পরিকল্পনাকারী শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা ডিবির

ওয়ার্নের ঘরে অনেক রক্ত দেখা গেছে: থাই পুলিশ

Bangladeshi Rising Actor Rony Hasan

ঠাকুরগাঁওয়ে ইটভাটার মাটির স্তুপে স্বর্ণ! দিনরাত চলছে খনন

১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো টাইগাররা

প্রজেক্ট টুমরো টিম শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ কর্তৃক তিন দিন ব্যাপি ❝SDGs বাস্তবায়ন বিষয়ক কর্মশালা-২০২৪❞ অনুষ্ঠিত হয়।