শনিবার , ২৫ মে ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

ঠাকুরগাঁওয়ে ইটভাটার মাটির স্তুপে স্বর্ণ! দিনরাত চলছে খনন

প্রতিবেদক
রনি হাসান
মে ২৫, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকা। আরবিবি ইটভাটার মাটির স্তুপ দিনরাত খুঁড়ছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু কেনো এই মাটি খননের প্রতিযোগিতা? ইটভাটাটির মাটির স্তুপে স্বর্ণ পাওয়া যাচ্ছে, এমন খবরেই মাটি খননে ব্যস্ত হয়ে পড়ে গ্রামবাসী।

স্বর্ণ পেলে ভাগ্য বদলাবে, তাই যোগ দিয়েছেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। কাতিহারের মানুষের দাবি, ইটভাটার মাটির স্তুপ খুঁড়লেই মিলছে স্বর্ণ! এরইমধ্যে ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক মানুষ। তাই দিনের পাশাপাশি রাতের আঁধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুঁড়ি।

মাটি খননের এই কাণ্ড দেখতে আসা মধ্যবয়স্ক এক লোক বলছিলেন, লোকজন দিন ও রাতের বেলায় আসতেছে। মাটি খুঁড়তে সবসময় লোক আসছে। এজন্য আমরা দেখতে এসেছি।

স্বর্ণ খোঁজার এই কাণ্ড দেখতে আসা আরেক লোক বলেন, কেবল ঠাকুরগাঁও নয়, রংপুরসহ নানা জায়গা থেকে স্বর্ণের খুঁজে আসছেন মানুষ। স্বর্ণ পাচ্ছে বলছে, কিন্তু কাউকে দেখাচ্ছে না।

তবে একজন দাবি করেন, তার স্টাফ তিনটা স্বর্ণ পেয়েছে। তিনি তা নিজ চোখে দেখেছেন।

তবে ক্যামেরার সামনে ভাটার মাটির স্তুপে স্বর্ণ পাওয়ার বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ইটভাটা কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জেলেনস্কির

এলপিজির দাম বাড়ানো জনগণের স্বার্থ পরিপন্থি: ন্যাপ

আলমাদার নৈপুণ্যে আর্জেন্টিনার ২০০০তম গোল, উরুগুয়েকে পরাজিত করল চ্যাম্পিয়নরা!

ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়বে: আইএমএফ

বিশ্বকাপে বাংলাদেশের তিন নম্বরে কে, নাজমুল না সাকিব

সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে

ঠাকুরগাঁওয়ে ইটভাটার মাটির স্তুপে স্বর্ণ! দিনরাত চলছে খনন

প্রত্যেক নাগরিক যেন রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পান, সেটা সংবিধানে বলা হয়েছে: প্রধান বিচারপতি

৯ জেলায় ১০ নম্বর ও ৭ জেলায় ৯ নং মহাবিপদ সংকেত

শাহরুখের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন জুহি