শনিবার , ২২ মার্চ ২০২৫ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

আলমাদার নৈপুণ্যে আর্জেন্টিনার ২০০০তম গোল, উরুগুয়েকে পরাজিত করল চ্যাম্পিয়নরা!

প্রতিবেদক
শাহরুখ হোসেন
মার্চ ২২, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

 

আক্রমণের বাঁ প্রান্ত ধরে এগিয়ে উরুগুয়ের এক ডিফেন্ডারকে পেরিয়ে গেলেন হুলিয়ান আলভারেজ। দক্ষ পায়ের ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে রেখেই সামনে এগিয়ে গেলেন তিনি। থিয়াগো আলমাদা তখন উরুগুয়ের বক্সের ঠিক বাইরে। নিখুঁত এক পাসে বল পাঠিয়ে দেন আলমাদার পথে।

২৩ বছর বয়সী আলমাদার চোখে আক্রমণের তীব্র ঝলক। দূরের পোস্ট লক্ষ্য করে নিখুঁত শট নিলেন তিনি। বল বাতাসে ভেসে গিয়ে জালের ঠিকানা খুঁজে নেয়, সবাইকে অবাক করে। অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অভিব্যক্তিতে যেন বিস্ময় ও উচ্ছ্বাস একসঙ্গে প্রকাশ করলেন। উরুগুয়ে গোলকিপার সের্হিও রসেতের কিছুই করার ছিল না—চোখজুড়ানো এক গোল!

মন্টেভিডিওর ঐতিহ্যবাহী সেন্টেনারিও স্টেডিয়ামে ম্যাচের ৬৮তম মিনিটে আলমাদার এই অসাধারণ গোলই আর্জেন্টিনাকে এনে দেয় জয়। স্বাগতিক উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষস্থান আরও দৃঢ় করে স্কালোনির দল। একইসঙ্গে এটি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। ১৯০২ সালে ঠিক এই শহরেই, উরুগুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক গোল করেছিল আর্জেন্টিনা—এ যেন এক ঐতিহাসিক পুনরাবৃত্তি!

১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে শীর্ষে, দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সংগ্রহ ২২ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে আগামী বুধবার মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মাত্র ১ পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপে তাদের জায়গা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জয়ই যে চায় আর্জেন্টিনা, তা বলার অপেক্ষা রাখে না।

তবে এই ম্যাচে আলমাদার দুর্দান্ত গোল ছাড়া আর্জেন্টিনার খেলা ছিল কিছুটা অনুজ্জ্বল। লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও পাওলো দিবালার মতো তারকারা চোটের কারণে ছিলেন না, যা স্পষ্টভাবেই দলের খেলায় প্রভাব ফেলেছে। প্রায় ৫৫ হাজার দর্শকের সামনে স্বাগতিক উরুগুয়েও খুব একটা জমাট ফুটবল খেলতে পারেনি। পুরো ম্যাচে উল্লেখযোগ্য আক্রমণ তৈরি করতে ব্যর্থ হয় মার্সেলো বিয়েলসার দল।

ম্যাচের শেষ সময়ে কিছু নাটকীয়তা বাকি ছিল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে প্রতিপক্ষকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বদলি খেলোয়াড় নিকো গঞ্জালেস। ১০ জনের দল নিয়েই শেষ বাঁশি বাজতে দেখে আর্জেন্টিনা। তবুও, জয় আর ২০০০তম গোলের ঐতিহাসিক মুহূর্ত উদযাপনে ব্যস্ত ছিল চ্যাম্পিয়নরা!

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শাহরুখের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন জুহি

সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে

শেষ সময়ের গোলে হেরে গেলো পিএসজি

‘আইপিএলের শেষ রবিবারে খেলাই লক্ষ্য ছিল’, কলকাতার বিরুদ্ধে নামার আগে বললেন কামিন্স

এলপিজির দাম বাড়ানো জনগণের স্বার্থ পরিপন্থি: ন্যাপ

পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল, সতর্ক করলেন পুতিন

প্রজেক্ট টুমরো টিম শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ কর্তৃক তিন দিন ব্যাপি ❝SDGs বাস্তবায়ন বিষয়ক কর্মশালা-২০২৪❞ অনুষ্ঠিত হয়।

কখন-কোন পথ দিয়ে আসবে রিমাল? উপকূলে ৮-১২ ফুট জলোচ্ছ্বাস, পাহাড়ে হতে পারে ভূমিধস

একজন তরুণ আইটি উদ্যোক্তার গল্প

ফাইনালে ব্যাটে-বলে দুর্দান্ত কলকাতা