রবিবার , ৬ মার্চ ২০২২ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

বিপিএল: সাকিবের চোখে পাঁচ-ছয়ে, পাপন বলছেন ‘সেরা তিনে’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের প্রথম আসর থেকেই এটিকে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে মানছেন আয়োজকরা। তবে সম্প্রতি সাকিব আল হাসান জানিয়েছেন, তার চোখে বিপিএলের অবস্থান পাঁচ-ছয় নম্বরে।

বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলঙ্কার এসএলপিএল কিংবা পাকিস্তানের পিএসএল- সবই খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের।

সেই আলোকেই আইপিএলকে এক নম্বর এবং সিপিএলকে দুই নম্বরে রেখেছেন সাকিব। বিপিএলের কথা জিজ্ঞেস করা হলে তিনি এটিকে পাঁচ-ছয় নম্বরে রাখার কথা জানান। তবে সাকিবের এই মত কোনোভাবেই মানতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে, সাকিবের মন্তব্যকে তার ব্যক্তিগত মূল্যায়ন হিসেবে উল্লেখ করেছেন পাপন। পাশাপাশি জানিয়েছেন আইপিএল ও বিগ ব্যাশের পরেই বিপিএলের অবস্থান।

তিনি বলেন, ‘আমি যতটুকু জানি এখন পর্যন্ত যত জায়গায় খেলা হয়েছে… আইপিএল ও বিগ ব্যাশের পরই আমাদেরটা। এই তিনটাই আমি সবসময় নাম শুনেছি। এগুলো ছাড়া নাম শুনিনি কোথাও।’

পাপন আরও যোগ করেন, ‘আপনারা বলতে পারেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগে করেছে। পিএসএল কিন্তু এবার প্রথম না পিএসএল শুরু হয়েছে আরও আগে থেকেই। তখন কিন্তু কিছু বলা হয়নি।’

বিপিএলের সবশেষ আসরের তুলনায় পিএসএলের শেষ আসর যে বেশি জাকজমকপূর্ণ ছিল তা মেনে নিয়ে পাপন বলেন, ‘এবার যখন কোভিডের জন্য অনেক কিছু করিনি, তড়িঘড়ি করিনি, মানুষ ঢুকতে দেইনি। সেখানে পিএসএল এটা করেছে। সে জন্য পিএসএলকে জাকজমকপূর্ণ লেগেছে, ঠিক আছে।’

‘সেটা আমরা অস্বীকার করছি না। কিন্তু আমরা আমাদের টুর্নামেন্ট নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত কাউকে আমি বলতে শুনিনি অন্য কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট আমাদের চেয়ে বেশি।’

এসএএস/এমএস

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

করোনার বিধিনিষেধ প্রত্যাহার করলো সৌদি আরব

‘আইপিএলের শেষ রবিবারে খেলাই লক্ষ্য ছিল’, কলকাতার বিরুদ্ধে নামার আগে বললেন কামিন্স

একদিনে ৫৬৩৭ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৪ লাখ

স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা প্রধানমন্ত্রীর

আলমাদার নৈপুণ্যে আর্জেন্টিনার ২০০০তম গোল, উরুগুয়েকে পরাজিত করল চ্যাম্পিয়নরা!

১০ উইকেটের জয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো টাইগাররা

সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নও অব্যাহত থাকবে

এমপি আনার খুন: মূল পরিকল্পনাকারী শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়েছেন বলে ধারণা ডিবির

শেষ সময়ের গোলে হেরে গেলো পিএসজি

‘সিন্ডিকেটের কারণে বাড়ছে নিত্যপণ্যের দাম’