মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

একজন তরুণ আইটি উদ্যোক্তার গল্প

প্রতিবেদক
মুঠো নিউজ ডেস্ক
মে ২১, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি উন্নয়নে তরুণদের অবদান অপরিহার্য। মূলত তরুণ প্রযুক্তিবিদদের চৌকস দক্ষতা ও অপরিসীম ধৈর্যে এই খাত এগিয়ে চলছে প্রতিনিয়ত। বেশিরভাগ দেশী-বিদেশী প্রতিষ্ঠানে চাকরিরত থাকলেও কিছু ব্যতিক্রমও রয়েছেন। অন্য জায়গায় চাকরি করার বদলে নিজেরাই গড়ে তুলেছেন প্রতিষ্ঠান, চাকরি দিচ্ছেন অন্যদের, আয় করছেন দেশী ও বৈদেশিক মুদ্রা, অনুপ্রেরণা হয়ে আছেন তাদের নবীনদের মধ্যে।

ঠিক তেমনি একজন, আরমান সিদ্দিকি। লেখাপড়া করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং এ। প্রবল ইচ্ছা ছিল কম্পিউটার নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণের। পছন্দের বিষয়ে সুযোগ না পেয়ে হতাশ হয়েছেন। কিন্তু তিনি বর্তমানে পেশায় একজন তরুন আইটি উদ্যোক্তা। শুরুর দিকে দ্বিমত থাকলেও পরবর্তীতে উৎসাহ দিয়েছেন তার বাবা। উনি বলেন বাবা এখনও সব কাজে সহযোগিতা করেন।

তিনি বিভিন্ন কোর্স করার মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন ডিজিটাল মার্কেটিং এর উপর। তাঁর-ই ধারাবাহিকতায় ৬ বছর আগে শুরু করেছিলেন উনার নিজস্ব আইটি প্রতিষ্ঠান “স্মার্টটেক আইটি” এবং পাশাপাশি গড়ে তুলেছেন ই-কমার্স ব্যবসা “প্রাইজেল অনলাইন শপিং”

ছোটবেলা থেকেই আইটি বিষয়ে খুব বেশি টানতো। তাঁর সপ্ন ছিলো নিজে কিছু একটা করার। শুরুটা ছিলো বেশ কঠিন। দিন-রাত পরিশ্রম করতে হয়েছে ব্যবসার জন্য। ধীরে ধীরে তাঁর কোম্পানি বড় হতে থাকে। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানে ১০-১৫ জন লোক ফুলটাইম ও পার্টটাইম জব করছেন। তিনি দেশীয় কাজের পাশাপাশি কাজ করছেন দেশের বাইরেও। ছোট-বড়, মাঝারিসহ অনেক কর্পোরেট ব্যবসার কনসালটেন্সি দিয়ে আসছেন। উনার হাত ধরে তৈরি হয়েছে অসংখ্য তরুন উদ্যোক্তা। উনি জানান ভবিষ্যতে চালু করবেন তরুণদের জন্য আইটি ও কম্পিউটার ট্রেনিং কোর্স। এটি করতে পারলে বেকারত্ব নিরসনেও ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বর্তমানে জামালপুর জেলার প্রানকেন্দ্র সরিষাবাড়ি তে অবস্থিত “স্মার্টটেক আইটি”। এখানে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার সল্যুশন, মোশন গ্রাফিক্স এন্ড এনিমেশন সহ ওয়ান স্টপ সার্ভিস নিয়ে সফলতার সাথে সেবা প্রদান করে আসছেন। সম্প্রতি “স্মার্টটেক আইটি” ৬ বছর সফলতার সাথে সম্পন্ন করে ৭ বছরে পদার্পণ করতে যাচ্ছে।

তার এই সফলতা পিছনে রয়েছে ব্যর্থতা এবং অর্জন। আশা করি এর মাধ্যমে নবীনরা অনূপ্রাণিত হবে তাদের অভীষ্ট স্বপ্ন “উদ্যোক্তা” হওয়ার লক্ষ্যে।

যারা নতুন উদ্যোক্তা হতে চান তাঁদের উদ্দেশ্যে আরমান সিদ্দিকি বলেন- সাহস, ধৈর্য, পরিশ্রম এবং যোগাযোগে ভালো হতে হবে। বাংলা ও ইংরেজি দুটো ভাষাতেই কথা বলা, পড়া ও লেখার দক্ষতা থাকতে হবে। সর্বোপরি নিজের কাজকে উপভোগ করতে হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত