বৃহস্পতিবার , ২৩ মে ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

এমপিকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি প্যানেল মেয়রের

প্রতিবেদক
রনি হাসান
মে ২৩, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

এমপিকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি প্যানেল মেয়রের

 

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী।

শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটোর নির্বাচনী সভায় বক্তব্যকালে এমপি রমেশ চন্দ্র সেনকে বিতাড়িত করার কথা জানান তিনি।

এ সময় তার দেওয়া ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়৷

ওই ভিডিওতে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের উদ্দেশ্যে কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরীকে বলতে শোনা যায়, ‘জীবনেতো ভোট করেনি, প্রতিদ্বন্দ্বিতাও করেনি কারো সঙ্গে। ওই অটোপাস এমপি সবাইকে হুমকি দিয়ে কাউন্সিলরদের বিভ্রান্ত করেছে। আবার কিছু কাউন্সিলর বাসস্ট্যান্ডে কথা বলেছে। কিন্তু তারা ঠিকই আছে, কোনো রকমে বিভ্রান্ত হয়নি। তাদের জোর করে আনা হয়েছে। ওনারা (কাউন্সিলর) এখানে (বাসস্ট্যান্ড এলাকায়) এসে বলছে আমরা আওয়ামী লীগের মূল স্রোতে আছি। ওনারা যদি মূল স্রোত হয়, তাহলে আমরা কোন আওয়ামী লীগ করছি? যার বাপ (বাবা) করে জামায়াত, ভাই করে বিএনপি, একাই করে আওয়ামী লীগ, উনি নাকি মূল স্রোত। আজব কথা। আমরাই মূল স্রোত, মূল আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘বেশি বাড়াবাড়ি করবেন না, ঠাকুরগাঁওয়ে আপনাদের ঠাঁই হবে না। ওই রমেশ সেনকে রুহিয়া থেকে টিটো দত্ত ঠাকুরগাঁওয়ে নিয়ে আসছে। আবার বিদায় করে দেবো। রাত ৩টা বাজলেও টিটো দত্তকে পাওয়া যায়, আর ওনি এমন নেতা কলিংবেল বাজলেও তাকে পাওয়া যায় না।’

বক্তব্য প্রসঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মনের ক্ষোভ থেকেই আমি এমপি মহোদয়কে বলেছি। তিনি যেভাবে পক্ষপাতিত্ব করছেন তা মোটেও কাম্য নয়। যেহেতু আমরা সবাই একই দলের, তিনি আমাদের অভিভাবক। তিনি কেন পক্ষ নিয়ে কাজ করবেন।

এ ব্যাপারে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, সবাই একই দলের প্রার্থী। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয়, কেউ যাতে নির্বাচনী সভাগুলোতে ভয় প্রদর্শন করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হুমকি বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্বাচনকে সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের নির্বাচনে ২১ মে ভোটগ্রহণ করা হবে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত