রবিবার , ৬ মার্চ ২০২২ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. একুশে বইমেলা
  4. করোনা ভাইরাস
  5. ক্রিকেট
  6. ক্রৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. জোকস
  10. টপটেন
  11. তথ্যপ্রযুক্তি
  12. পডকাস্ট
  13. ফটোগ্যালারী
  14. ফিচার
  15. ফুটবল
Mutho Khobor Web Banner

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৮৫ শতাংশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মার্চ ৬, ২০২২ ১:১১ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৫৪৪ জনে ও মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬২ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৮৫ শতাংশ।

রোববার (৬ মার্চ) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪০১ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ৮৫ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১১ জন নগরের ও একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে চারজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে দুজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন ও এভারকেয়ার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/আরএডি/এমএস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

প্রত্যেক নাগরিক যেন রাষ্ট্রের কাছে ন্যায়বিচার পান, সেটা সংবিধানে বলা হয়েছে: প্রধান বিচারপতি

এমপিকে ঠাকুরগাঁও থেকে বিতাড়িত করার হুমকি প্যানেল মেয়রের

স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদারিত্ব কামনা প্রধানমন্ত্রীর

একজন তরুণ আইটি উদ্যোক্তার গল্প

পশ্চিমা নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল, সতর্ক করলেন পুতিন

উদ্যমী তরুণ বিজ্ঞানী – মোহাম্মদ মোশাহিদ মজুমদার

প্রজেক্ট টুমরো টিম শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ কর্তৃক তিন দিন ব্যাপি ❝SDGs বাস্তবায়ন বিষয়ক কর্মশালা-২০২৪❞ অনুষ্ঠিত হয়।

কখন-কোন পথ দিয়ে আসবে রিমাল? উপকূলে ৮-১২ ফুট জলোচ্ছ্বাস, পাহাড়ে হতে পারে ভূমিধস

এবার একতরফা নির্বাচন করতে পারবে না সরকার’, একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল

নাগরিকদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জেলেনস্কির